রিটার্ন ও এক্সচেঞ্জ পলিসি

আপনার সন্তুষ্টিই আমাদের অগ্রাধিকার। নিচে কৃষক বাড়ির রিটার্ন, এক্সচেঞ্জ এবং মূল্য ফেরত সংক্রান্ত নীতিমালা উল্লেখ করা হলো।

ঘোষিত পণ্যের সাথে মিল না থাকলে

যদি সরবরাহকৃত পণ্যটি ওয়েবসাইটে প্রদর্শিত বা ঘোষিত পণ্যের সাথে মিল না থাকে, তাহলে সম্পূর্ণ অক্ষত ও অব্যবহৃত অবস্থায় পণ্যটি ফেরত বা এক্সচেঞ্জ করা যাবে।

যদি ভুলটি কৃষক বাড়ির হয়ে থাকে, তাহলে রিটার্ন বা এক্সচেঞ্জের সম্পূর্ণ ডেলিভারি খরচ কৃষক বাড়ি বহন করবে। অন্যথায় ডেলিভারি চার্জ ক্রেতাকে বহন করতে হবে।

পণ্য পছন্দ না হলে

যদি কোনো কারণে পণ্যটি আপনার প্রত্যাশা অনুযায়ী না হয়, তাহলে ডেলিভারির তারিখ থেকে পরবর্তী ৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে পণ্যটি অক্ষত ও অব্যবহৃত অবস্থায় ফেরত দেওয়া যাবে।

এই ক্ষেত্রে রিটার্ন বা এক্সচেঞ্জের সকল ডেলিভারি চার্জ সম্পূর্ণভাবে ক্রেতাকে বহন করতে হবে।

গুরুত্বপূর্ণ: রিটার্ন বা এক্সচেঞ্জের জন্য পণ্যটি অবশ্যই অব্যবহৃত, অক্ষত এবং মূল প্যাকেজিংসহ ফেরত দিতে হবে। প্রয়োজন হলে আমাদের কাস্টমার সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করুন।