শর্তাবলী (Terms & Conditions)
কৃষক বাড়ি (krishokbari.com)-এ আপনাকে স্বাগতম। আমাদের ওয়েবসাইট ব্যবহার অথবা কোনো পণ্য বা সেবা গ্রহণের পূর্বে অনুগ্রহ করে নিচের শর্তাবলী মনোযোগ সহকারে পড়ুন।
এই শর্তাবলীতে “আপনি” বা “ব্যবহারকারী” বলতে ওয়েবসাইটের গ্রাহককে বোঝানো হয়েছে। “কৃষক বাড়ি”, “krishokbari.com”, “আমরা” এবং “আমাদের” বলতে ওয়েবসাইট ও এর পরিচালনাকারী প্রতিষ্ঠানকে বোঝানো হয়েছে।
এই ওয়েবসাইট "কৃষকবাড়ি এগ্রো" কর্তৃক পরিচালিত যা সরকার নিবন্ধিত বীজ বীজবিপননকারী প্রতিষ্ঠান।।
ওয়েবসাইটে প্রদর্শিত সকল পণ্যের মূল্য, অফার, স্টক ও ডেলিভারি চার্জ পূর্ব ঘোষণা ছাড়াই পরিবর্তন হতে পারে।
আমরা প্রতিটি পণ্যের সঠিক তথ্য প্রদানের সর্বোচ্চ চেষ্টা করি। তবে প্রস্তুতকারক বা সরবরাহকারীর তথ্যের উপর নির্ভর করতে হতে পারে।
আপনার অর্ডার একটি ক্রয় প্রস্তাব মাত্র। পণ্য কুরিয়ারে প্রেরণের পর বিক্রয় চুক্তি সম্পন্ন হয়েছে বলে গণ্য হবে।
পণ্য কুরিয়ারে প্রেরণের পূর্ব পর্যন্ত অর্ডার বাতিল করা যাবে। বিশেষ পরিস্থিতিতে কৃষক বাড়ি প্রয়োজনবোধে অর্ডার বাতিল করতে পারে।
বীজের অঙ্কুরোদ্গম ও ফলন মাটি, আবহাওয়া, সেচ, সার ও পরিচর্যার উপর নির্ভরশীল। কাঙ্ক্ষিত ফলন না পাওয়ার দায় বিক্রেতা বহন করবে না।
সরবরাহকৃত বীজ ও কৃষিপণ্য সরকারি বা অনুমোদিত মান অনুযায়ী প্রস্তুতকারকের মাধ্যমে প্যাকেটজাত করা হয়।
ভুল নাম, ঠিকানা বা মোবাইল নম্বরের কারণে ডেলিভারিতে বিলম্ব হলে তার দায়িত্ব গ্রাহকের।
সাধারণত ৩–৭ কার্যদিবসের মধ্যে ডেলিভারি সম্পন্ন করার চেষ্টা করা হয়। অনিবার্য কারণে বিলম্ব হতে পারে।
পণ্য গ্রহণের সময় প্যাকেটের অবস্থা পরীক্ষা করুন। কোনো অভিযোগ থাকলে ২৪ ঘণ্টার মধ্যে জানাতে হবে।
কৃষি বিষয়ক সকল পরামর্শ সাধারণ দিকনির্দেশনা হিসেবে প্রদান করা হয়। প্রয়োজনে স্থানীয় কৃষি কর্মকর্তার পরামর্শ গ্রহণ করুন।
অনুকূল পরিবেশে সংরক্ষণ করা হলে বীজের গুণগত মান বজায় থাকবে। প্রতিকূল পরিবেশের কারণে ক্ষতির দায় কোম্পানির নয় এবং দায় সর্বোচ্চ বীজের ক্রয়মূল্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে।
ওয়েবসাইটের ছবি, লোগো, টেক্সট ও অন্যান্য কনটেন্ট পূর্ব লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, কপি বা প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ।